স্টাফ রিপোর্টার: বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক বাংলাদেশ নামক রাষ্ট্রটি তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা যেকোন কিছুর বিনিময়ে ধরে রাখতে হবে। এদেশকে নতুন করে গড়তে হলে, স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রশাসনকে স্বৈরশাসকের দোসর মুক্ত করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
কাদের গনি বলেন, আওয়ামী লীগ শুধু দেশের রাজনীতিই নষ্ট করেনি, তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই নষ্ট করেছে। তাদের প্রভূ রাষ্ট্রের ইন্ধনে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দাস বানানোর চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরশাসকই ছাত্রজনতার প্রতিবাদের মুখে দীর্ঘদিন টিকতে পারেনি, আওয়ামী লীগও পারেনি।
তিনি বলেন, এত হত্যাযজ্ঞ চালিয়েও তাদের ভিতর কোনো অনুশোচনা নেই। এখনও গণতন্ত্রকামী ছাত্রজনতাকে হুমকি দিয়ে যাচ্ছে। আর রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে অপচেষ্টা করছে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা দোসরদের অপসারণ না করা পর্যন্ত রাষ্ট্র নিরাপদ নয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ আবু আহমেদ, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক অধ্যাপক শামসুল আলম সেলিম, চিকিৎসক অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক হারুন আল রশীদ, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট রফিকুল ইসলাম প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments