ডেস্ক রিপোর্ট: শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু বয়সভেদে বিশ্বের প্রায় ৩০ শতাংশ মানুষই নিদ্রাহীনতার সমস্যায় ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারী বা নতুন মায়েদের ৫০ শতাংশ পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত। ইদানীং শিশু-কিশোরেরাও এই সমস্যায় ভুগছে। করোনাকালে এই সমস্যা আরও বেড়েছে।
যদিও প্রত্যেকের ঘুমের ধরন ও সময় আলাদা; তবে আমাদের সুস্থতার জন্য প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত সুনিদ্রার জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘুম না হলেই যে ঘুমের বড়ি খেতে হবে, বিষয়টা তা নয়।
ঘরোয়া করণীয়
দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমানো আবশ্যক। যারা রাত্রিকালীন কাজে নিয়োজিত থাকেন, তাদের দিনের বাকি সময়ের মধ্যে এই কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিতে হবে।
সুষম খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত (যেমন সপ্তাহে অন্তত ৫ দিন) আধঘণ্টা করে হলেও হাঁটা বা শরীরচর্চা করা উত্তম। তবে রাতে ঘুমানোর আগে তিন-চার ঘণ্টার মধ্যে কোনোরূপ ব্যায়াম না করাই শ্রেয়।
দৈনিক একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। এমনকি ছুটির দিনেও।
ঘরের তাপমাত্রা, শোবার বিছানা ও ঘুমের পরিবেশ যেন সুনিদ্রাসহায়ক হয়, তা খেয়াল রাখুন।
ঘুমের সময় সারা দিনের সব কাজ, সমস্যা, ঘটনা কিংবা পরদিনের জন্য নানাবিধ পরিকল্পনা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা থেকে বিরত থাকবেন।
ঘুমের আগে মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার, টিভি দেখা, গেমস খেলা পরিহার করুন।
মদ্যপান, চা-কফি, চকলেট এ জাতীয় খাবার ঘুমের ব্যাঘাত ঘটায়।
দিনের বেলা ২০ মিনিটের বেশি না ঘুমানোই ভালো।
ঘুম না এলে বারবার ঘড়ি দেখা কিংবা এটা নিয়ে অস্থির হয়ে পড়া বা এ জন্য ঘুমের ওষুধ হিসেবে যেকোনো কিছু খেয়ে ফেলা থেকে বিরত থাকতে হবে।
দীর্ঘমেয়াদি অনিদ্রা মানবদেহে বিভিন্ন গুরুতর জটিলতার জন্য দায়ী। কারও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।
তবে মনে রাখবেন, ইনসমনিয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর প্রতিকার দরকার। তাই অপর্যাপ্ত ঘুমের ধরন ও তীব্রতা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা যেতে পারে এবং ক্ষেত্রবিশেষে কাউন্সেলিংয়ে উপকার পাওয়া যায়।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
সব মন্তব্য
No Comments