ডেস্ক রিপোর্ট: সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ড-এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড-এর সম্মানিত সদস্যগণ সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ড-এর সদস্য-সচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন উপস্থাপন করেন। সদস্য-সচিব সভাপতি মহোদয়ের অনুমোদনক্রমে সভায় প্রথম পর্বে অনুষ্ঠিত ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ করেন।
সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গৃহীত হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়। দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটসমূহ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মানাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সিনিয়র সচিব , ভুমি মন্ত্রণালয়কে আহবায়ক করে ০৬ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, উক্ত এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকা-এর সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments