ভোলা প্রতিনিধি: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করার অপরাধে ভোলার চরফ্যাশনে এফবি মাহিম-১ ও এফবি নুপুর নামের দুটি ট্রলার ও ৩৫ জেলে সহ বিপুল পরিমান সামুদ্রিক মাছ আটক করেছে কোস্টগার্ড।
রবিবার(১৮ জুলাই) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
পরে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান আটককৃত ট্রলার এফবি মাহিম- ১ এর ২২ হাজার টাকা জরিমানা, মাছ ২৫ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেন এবং এফবি নুপুর ট্রলারের ২০ হাজার টাকা জরিমানা, মাছ ১০ হাজার টাকা নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়- ট্রলার দুটিতে প্রায় দুই লাখ টাকার মাছ থাকলেও নাম মাত্র মূল্যে মাছ নিলাম দেয়া হয়েছে এবং ট্রলারের নামে মাত্র জরিমানা করা হয়েছে। তবে ৩৫ জেলেকে কোন প্রকার জেল-জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।
এ প্রসংগে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান বলেন অনেকের সুপারিশ ছিল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে এমূল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, অনেকের সুপারিশ রক্ষা করতে কিছুটা ছাড় দিতে হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments