ডেস্ক রিপোর্ট : ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। আজ জেনে নিন ঈদের দিনের দিনের (২১ জুলাই) নির্বাচিত কয়েকটি ছবির খবর।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-১’
একুশে টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ১’। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ।
‘স্বপ্নের বাসর’
নাগরিক টিভিতে সকাল ৮টায় প্রচার হবে এফআই মানিকের ‘স্বপ্নের বাসর’। অভিনয়ে শাকিব-শাবনূর।
‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’
নাগরিক টিভিতে সকাল ১১টায় প্রচার হবে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’। শাকিব খান, অপু বিশ্বাস ও রেসি।
‘ঢাকা অ্যাটাক’
নাগরিক টিভিতে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে দীপঙ্কর দিপনের ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে করেছেন আরেফিন শুভ-মাহিয়া মাহি।
‘ফুল এন্ড ফাইনাল’
নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’। অভিনয়ে করেছেন শাকিব খান-ববি।
‘টাকার চেয়ে প্রেম বড়’
নাগরিক টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাহাদাত হোসেন লিটনের ‘টাকার চেয়ে প্রেম বড়’। অভিনয়ে শাকিব খান-অপু বিশ্বাস।
‘উত্তেজিত’
দেশ টিভিতে সকাল ০৮টা ৩০ মিনিটে প্রচার হবে আহমেদ নাসিরের ‘উত্তেজিত’। অভিনয়ে শাকিব খান, মৌসুমী, আমিন খান, শিমলা।
‘ডনগিরি’
দেশ টিভিতে সকাল ১১টায় দেখানো হবে ‘ডনগিরি’। অভিনয়ে বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন, অমিও অমি।
‘কুসুম কুসুম প্রেম’
বিটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’। অভিনয়ে মৌসুমি, ফেরদৌস, রিয়াজ, প্রবীর মিত্র, এটিএম শামছুজ্জামান।
‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’
চ্যানেল আইতে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে মোস্তাফিজুর রহমান বাবুর ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। অভিনয়ে কাজী মারুফ, অরীন, রুবেল, পুস্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত, শাঙ্কু পাঞ্জা প্রমুখ।
‘অবতার’
দীপ্ত টিভিতে সকাল ৯টায় প্রচার হবে মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’। অভিনয় মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর।
‘মোল্লা বাড়ির বউ’
দীপ্ত টিভিতে দুপুর ১ টায় রয়েছে সালাউদ্দিন লাভলুর ‘মোল্লা বাড়ির বউ’। অভিনয়ে রিয়াজ, মৌসুমী, শাবনূর।
‘আব্বাজান’
একুশে টিভিতে সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘আব্বাজান’। অভিনয়ে মান্না, সাথী, কাজী হায়াত, মিশা সওদাগর, রাজিব।
‘নাটের গুরু’
এশিয়ান টিভিতে সকাল ৯ টায় প্রচার হবে ‘নাটের গুরু’। অভিনয়ে শাকিব খান, মুনমুন।
‘ফুল নেবো না অশ্রু নেবো’
দুপুর ১ টায় থাকছে ‘ফুল নেবো না অশ্রু নেবো’। অভিনয়ে শাকিব খান, শাবনুর।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments