সাতক্ষীরা থেকে মো. নূর আলম: সাতক্ষীরায় জলাবদ্ধতা, টেকসই বেড়িবাঁধ, উপকূলীয় জীবন-জীবিকা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পৌরসভাসহ বিভিন্ন সরকারি চলমান প্রকল্প এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয় নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বিকাল ৪ টায় শহরের কাটিয়া আমতলা মোড়ে মানবাধিকার ও উন্নয়ন সংগঠন স্বদেশ এর হলরুমে মতবিনিময় সভায় বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ঢাকা থেকে আগত নাগরিক প্রতিনিধি দলে ছিলেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন রুমা, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)’র কোষাধ্যক্ষ আমিনুল হক ভূঁইয়া, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ওয়াটারকিপার্স বাংলাদেশের প্মো. নূরআলম শেখ, ফেইথ ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবিলম্বে সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু উদ্বাস্তু অসহায় মানুষদের জীবন-জীবিকা নিশ্চিত করা, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পৌরসভা, সরকারি বিভিন্ন চলমান প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা পৌরসভা এবং সকল উপজেলায় জলাবদ্ধতা, বেড়িবাঁধ রক্ষা, বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments