পিরোজপুর অফিস: পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক। এছাড়া কৃষিবিদ মো. ফিরোজ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক রহিমা বেগম, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে গত ১৩ জুন সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবারের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭টি তথ্য ও সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন তথ্যচিত্র, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments