চট্টগ্রাম অফিস: যানজটের কারণে সমাবেশে যোগ দিতে বিলম্ব এড়াতে গাড়ি-প্রটোকল ছেড়ে মোটরসাইকেল আরোহী হলেন তথ্যমন্ত্রী।
শুক্রবার বিকেলে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিমানবন্দর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশাল যানজটের মুখে পড়ে তার গাড়ি। শহরের জামালখানে প্রেসক্লাবে চট্টগ্রাম আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগ আয়োজিত 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে' প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মন্ত্রী এসময় বিলম্ব এড়াতে গাড়ি ও পুলিশ প্রটোকল ছেড়ে দেন। কাছাকাছি থাকা বন্দর থানার ওসি তদন্ত মিজানুর রহমানের মোটরসাইকেলের যাত্রী হন তিনি।
প্রায় ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের সন্তান হাছান মাহমুদকে নিয়ে মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিপুল উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান। মন্ত্রী এসময় তাকে বহনকারী ওসি মিজানুর রহমানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে এক আবেগময় পরিস্থিতি তৈরি হয়। হাছানকে ঘিরে নেতৃবৃন্দের মুহূর্মুহূ স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। এরপর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী হয়েও মোটরসাইকেলের পেছনে বসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন অনেকেই ড. হাছানের আন্তরিকতার উল্লেখ করেন। তারা বলেন, একথা সত্যি যে, মন্ত্রী আজ প্রটোকলসহ নিজের গাড়িতে এলে এ সমাবেশে যোগ দিতে বহু দেরি হয়ে যেতো।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments