বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহামুদ এমপি ক্যান ক্যারিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু।
চিনিকল সূত্রে জানা যায়, চলতি মাড়াই মৌসুমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৮০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ।পরে চিনিকলে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু । মিল জোন এলাকায আখ চাষের পরিমাণ ১৮ হাজার ১০০ একর জমি। এরমধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ৫৭৫ একর।
আখ চাষি নেতা ইব্রাহিম খলিল বলেন,অর্থেও প্রয়োজনে চাষিরা অবাধে পাওয়ার ক্রাশারে আখ সরবরাহ করতে বাধ্য হয়েছেন। রেকর্ড পরিমাণ আখ পাওয়ার ক্রাশারে চলে যাওয়ায় আখের অভাবে মিলটিকে এবছরও লোকসান করবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, বিগত বছরগুলোতে আখের স্বলল্পতায় ব্যাপক লোকসান থাকলেও চলতি রোপন মৌসুমে চাষিদের উৎসাহিত করে রেকর্ড পরিমাণ জমিতে আখ রোপন হয়েছে। তাছাড়া মিলের নিজস্ব ফার্মগুলো দীর্ঘদিন লোকসান দিলেও এখন লাভের মুখ দেখতে শুরু করেছে।আশা করছি চিনিকলটি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। পরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ এমপি নাটোর চিনিকল পরিদর্শন করেন।তিনি চিনিকলগুলোকে লাভজনক করতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments