মাহাবুবুর রহমান: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শোষণের জন্য তৈরী বৃটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বৃটিশরা শাসন করতে প্রশাসক নিয়োগ করেছিলেন। শোষণের জন্য রাজা-বাদশারাও শাসক নিয়োগ করেছে। কিন্তু, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিলেন, গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই শাসনের বিপরিতে কল্যাণময় সেবা চালু করতে। তাই, বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, নতুন নতুন প্রশাসনিক বিভাগ তৈরী হচ্ছে। তা উপনিবেশিক শাসন পদ্ধতিতেই প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ করছে। কিন্তু, প্রদেশিক সরকার ব্যবস্থা চালু হলে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধমেই পরিচালিত হবে সকল কর্মকান্ড। প্রাদেশিক পর্যায়ে জনপ্রতিনিধিদের সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমে যাবে। গণমানুষের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হবে। গণমানুষের কল্যাণেই প্রাদেশিক সরকার ব্যাবস্থা চালু করা জরুরী হয়ে পরেছে। তিনি বলেন, প্রাদেশিক ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, এতে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে চাপ কমে যাবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তৃতায় প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, গণমানুষের কল্যাণেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রাদেশিক সরকার ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষের মাঝে পল্লীবন্ধুর কল্যাণময় কর্মকান্ডের কথাগুলো ছড়িয়ে দিতে হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা মানুষের স্বপ্ন নিয়ে কাজ করবো। মানুষের স্বপ্ন বাস্তবায়ন করাই হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের রুপরেখা প্রকাশ করবে।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সম্মানিত সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments