স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজের এই নেতাকে ঘিরে এখন স্বপ্ন বুনছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।
আজিজুল হক জানান, ৬৬ নং ওয়ার্ডকে আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। তাঁর মূল লক্ষ্য— জলাবদ্ধতা নিরসন, উন্নত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে নারী-পুরুষ ও যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক ঢাকা-৫ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ডেমরা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করছেন।
বিগত সরকারের আমলে দমন-পীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন একাধিকবার কারা-নির্যাতিত এই নেতা। হামলা-মামলা উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ের প্রতিটি কর্মসূচিতে তাঁকে সামনের সারিতে দেখা গেছে।
৬৬ নং ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সাহসিকতার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করাই আজিজুলকে অন্যদের থেকে আলাদা করেছে। রাজনীতির পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও সফল গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক সুনাম এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে এলাকায় জনপ্রিয় করেছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলাপকালে আজিজুল হক বলেন, “মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি রাজনীতি করি। বিগত দিনে রাজপথে থেকে যেমন অন্যায়ের প্রতিবাদ করেছি, আগামীতেও ৬৬ নং ওয়ার্ডবাসীর নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করে যাব। আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, ডেমরা থানার আওতাধীন ৬৬ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর প্রত্যয়।
সচেতন নাগরিকরা মনে করছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্বের হাতে ওয়ার্ডের দায়িত্ব গেলে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান হবে। আজিজুল হকের মতো পরিচ্ছন্ন ইমেজের নেতা নির্বাচিত হলে ৬৬ নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ডে পরিণত হবে বলে আশাবাদী এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments