সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। আগুন নেভাতে গিয়ে গাড়ির চালক আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গাড়ি চালকের নাম জসিম উদ্দিন। তার বাড়ি কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামে।
ফায়ার সার্ভিস ও চালক সূত্রে জানা যায়, গাড়িতে গ্যাস নিয়ে কানাইঘাটে যাওয়ার পথে (সিলেট-থ-১৩) দাড়িপাতন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে গিয়ে চালক কিছুটা আহত হয়েছেন,খবর পেয়ে সাথে সাথে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে,এসময় গাড়িতে চালক ছাড়া আর যাত্রী না থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন একটি চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments