নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলাকে শতভাগ রোভার স্কাউট জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে পঞ্চগড় এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) দুপরে এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের জেলা রোভার স্কাউট এর আয়োজনে জেলা রোভারের কমিশনার ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনিয়ম,দুর্নীতি, জঙ্গিবাদ,বাল্য বিবাহ ও মাদক নির্মূল করা সম্ভব হবে। শপথ করেছে আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, জেলা রোভারের সম্পাদক আব্দুল কাদের, এম আর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মিরাজ হায়দার বক্তব্য দেন। এম আর সরকারি কলেজের রোভার মেট ইব্রাহিম খলিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রোভারদের ব্যাজ ও লোগো পরিয়ে দেন রোভার লিডার মৌসুমী রানী রায় ও একএকেএম হোসেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক রোভার পতাকা উত্তোলন করেন। চলতি ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চগড় জেলাকে শতভাগ রোভার জেলা হিসেবে ঘোষণা করা হবে। এজন্য জেলার অর্ধশত কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী দীক্ষা গ্রহণ করেছে। অনুষ্ঠানে পঞ্চগড় পৌর এলকার কলেজ ও কলেজ সমমানের সাতটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দীক্ষা গ্রহণ করেন। পরে রোভারদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
সব মন্তব্য
No Comments