স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলকে সুসংগঠিত রাখতে হবে, যাতে কোন আক্রমণ বা ষড়যন্ত্র দলকে ধ্বংস করতে না পারে। এবং আওয়ামীলীগ যেনো ফিনিক্সের মত ছাই-ভস্ম থেকেও জেগে উঠতে পারে। প্রধানমন্ত্রী রোববার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির ভাষনে একথা বলেন।
তিনি বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে আমার একটাই আবেদন থাকবে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। একজন রাজনীতিবিদের জীবনে সংগঠন হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি বিষয়। যদি সংগঠন শক্তিশালী হয় তবে দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়।
তিনি আরও বলেন, মৃত্যু যে কোন সময় আসতে পারে এবং মৃত্যু ভয় ভীত নন তিনি। যতই ষড়যন্ত্র হোক যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়ে যাওয়াই তাঁর এবং তাঁর সংগঠনের লক্ষ্য।
আলোচনা সভায় বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভা সঞ্চালন করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন।
আজ ২৩ জুন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার টিকাটুলিস্থ ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠার মধ্য দিয়ে দলটির পদচলা শুরু হয়।পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামীলীগ রাখা হয়।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments