স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ এত বেশি অবিচার-অনাচার করেছে যার কারণে তারা জনগণের ভোটে কখনও নির্বাচিত হতে পারবে না। তাই এরা ১৪ এবং ১৮ সালের মতো দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ কখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের পল্টন ও মতিঝিল থানা বিএনপি ও অংগসংগঠনের যৌথ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, সিকান্দার কাদের, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সাইদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক, এ এ জহির উদ্দিন তুহিন, সাদ মোরশেদ পাপ্পা সিকদার, বদরুল আলম সবুজ, লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, ফজলে রুবাইয়াত পাপ্পূ, নাদিয়া পাঠান পাপন, খালিদ হাসান জ্যাকী প্রমুখ।
সালাম বলেন, ভোটচোর ও গণতন্ত্র হরণের কারণে দেশবাসীতো অনেক আগেই এই আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। এখন বিদেশ থেকেও প্রত্যাখিত হয়ে সরকারের এখন মাথা নষ্ট হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন। সকালে এককথা আর বিকেলে এককথা। সরকারের পতন অতি সন্নিকটে। তাদের সমন্বয়হীন কথা সেই ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, সরকার নড়বড়ে অবস্থায় আছে। এখন প্রয়োজন একটু ধাক্কা। আর ধাক্কা দেয়ার জন্য দেশের জনগণ ও সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্রই সরকার এবার আর রক্ষা পাবে না।
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
সব মন্তব্য
No Comments