জুলফিকার আলী (সাতক্ষীরা) কলারোয়া: আহলে হাদীছ আন্দোলনের কলারোয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯অক্টোবর) বিকেলে কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্ঠা প্রফেসর মুহাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ও
তাফসির পেশ করেন-আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় আমীর সাতক্ষীরার কৃতি সন্তান প্রফেসর ড.আসাদুল্লাহ-আল-গালিব। এসময় উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন-আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক মাওঃ আলতাফ হোসেন, রাজশাহী আল মারকাজুল ইসলামী আস সালাফীর শিক্ষক শায়খ আব্দুল মতিন মাদানী, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুর রশীদ আখতার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম,
মাগরিবের ছালাতের বিরতির পরে তাফসির পেশ করেন-বায়তুন মামুর জামে মসজিদ বংশাল ঢাকা এর খতীব হফেজ শামছুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম। এর পরে ঈশার ছালাতের বিরতির পরে তাফসির পেশ করেন-আহলে হাদীছ আন্দোলনের প্রধান প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আল আমিন, ইসলামী জাগরণী প্রকাশ করেন রুকনুজ্জামান (রাজু),স্বাগত বক্তব্য দেন-মাওঃ রবিউল হক।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments