ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত নেতা, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার (১৭ আগস্ট ২০২৪) সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক আনোয়ার হোসেন রেজা, অনিরুদ্ধ দাশ অঞ্জন, জলি তালুকদার, কাজী রুহুল আমিন, অ্যাড. হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার ও ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে সুসংহত করতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে সকল অপশক্তির বিরুদ্ধেও ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো বৈষম্য করে জনগণ তা মেনে নেবে না। শ্রমিক-মেহনতি মানুষের লড়াইকে আমাদের অগ্রসর করে নিয়ে যেতে হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘তরুণ বয়সে শ্রমিকদের সংগঠিত করা শামছুজ্জামান সেলিম পরবর্তীকালে মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী ক্ষেতমজুরদের আন্দোলন ও বিপ্লবী পার্টি গড়ে তোলায় আত্মনিয়োগ করেছেন। জাতি তার অবদান চির শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট আদর্শের প্রতীক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তাঁর দেখানো আদর্শের পথ ধরেই কমিউনিস্ট পার্টি শ্রেণি বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেবে।’
সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, জাতি তার একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। যিনি ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে মানবমুক্তির স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজতন্ত্র তথা মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নীতিনিষ্ঠ ও অবিচল থেকে প্রতি মুহূর্তে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাবো বলেও উল্লেখ করেন কমরেড প্রিন্স।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments