আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে মোশারফ হোসেন নামে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে মোশারফ হোসেন বেশিরভাগ সময় রাতে অটোরিকশা চালাতেন। গত রোববার রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে ডোবাতে অজ্ঞাত একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে স্বজনরা শনাক্ত করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments