ডেস্ক রিপোর্ট : সম্প্রতি গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের, শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর, মারধর সহ লুটপাট করে সন্ত্রাসীরা।
অভিযোগে প্রকাশ, শান্ত ও সৌহার্দ্য পুর্ণ শ্রীপুরে এই সময়ে ব্যাপক হারে বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজনৈতিক হানাহানি, জমি, বাড়ি দখল, সন্ত্রাসী চক্রের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায়, জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।
প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বেড়ে উঠা এসব চিহ্নিত গুন্ডাদের হামলা, মামলা, নির্যাতনে শ্রীপুর উপজেলার সাধারণ মানুষ এখন গভীর আতঙ্কে দিন কাটায়। সন্ত্রাসীরা রাজনৈতিক দলের ব্যানারে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরব ভুমিকা পালন করছে।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারী শ্রীপুর চৌরাস্তায় দুই গ্রুপে মারামারি করে, একটি হোন্ডা পোড়ানোর সময় একটি বাড়ির লোকজন দেখে ফেলে। এই অপরাধে সন্ত্রাসী ইসমাইল হোসেন সুজন,জিহাদ, আলামিন, মুরাদ,গিয়াস মোল্লা সহ ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্রসস্ত্রসহ এই বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। বাড়ির লোকজন বাধা দিলে রিপন নামে একজন কে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। ভাঙ্গচুর লুটপাটের এক পর্যায়ে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন চলে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এবিষয়ে বাড়ির বাসিন্দা কামরুন নাহার বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তদন্ত কিংবা কোন আইনি প্রতিকার গ্রহণ করেনি।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments