রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাড়িতে থানার ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক আঃ বারেকের নেতৃত্বে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে ওসিসহ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, উপজেলাজুড়ে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট সোহেল অস্ত্র ,নারী নির্যাতন ও মাদক আইনে ২৪টি মামলার আসামী। বিভিন্ন সময় র ্যাব- পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ সে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা অব্যাহত রাখে। তার মাদক ব্যবসার কারনে এলাকার কিশোর ও যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে । মাদকাসক্তদের পরিবারে বইছে অশান্তির দাবানল।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments