বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি প্রত্যাক্ষান করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিলুপ্ত আহবায়ক কমিটি।
আজ দুপুরে নাটোর শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড.আরিফ সরকার ও যুগ্ন আহবায়ক আহম্মদ সেলিম অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রভাবিত করে নতুন কমিটি করিয়ে এনেছে। যা গঠনতন্ত্র পরিপন্থী।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে নতুন কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হয়। অন্যথায় কাঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে তারা দাবী করেন, গত ১৯ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির তালিকা প্রকাশিত হতে দেখা যায়। এই তালিকায় সভাপতি পদে চিহ্নিত রাজাকার সোনা মিয়ার ছেলে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক পদে জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপনের নাম দেখা যায়।
এছাড়া কমিটিতে অন্য যাদের নাম রাখা হয়েছে তারা অতীতে দলের কোন কর্মসূচীতেও অংশগ্রহণ করেননি। তবুও কেন্দ্রিয় নেতৃবৃন্দ তাদের দ্বারা গঠিত কমিটিই অনুমোদন করেছেন। তাদের ভুল তথ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের দ্বারা স্বেচ্ছাসেবকলীগের কমিটি করা হয়েছে।
তবে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার রাজাকারের সন্তান কোন দালিলিক প্রমান রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি সংবাদ সম্মেলনের আয়োজক এ্যাড.আরিফ সরকার। তাছাড়া জেলা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করতে পারে কিনা,সে বিষয়ে ব্যাখা সুস্পস্ট ব্যাখা দিতে পারেননি তারা।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তারুল ইসলাম আলমসহ বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নতুন কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, পদ পদবী না পেয়ে বিলুপ্ত কমিটির কেউ কেউ কেন্দ্র অনুমোদিত কমিটির বিরোধীতা করছেন। আমি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম, এন এস সরকারি কলেজের ভিপি ছিলাম এবং বর্তমানে পৌর কাউন্সিলর। আমি রাজাকারের সন্তান হলে এটা সম্ভব ছিলো না। নতুন কমিটিকে তারা সহায়তা করলে আমরা আরো এগিয়ে যাবো।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments