ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ আই-এর হাইভোল্টেজ ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার ১৭ জুন বাংলাদেশ সময় ভোর ১টায় যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ২০০২ বিশ্বকাপে সেনেগালের কাছে হারের প্রতিশোধও নিল দিদিয়ের দেশমের দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় ফ্রান্স। এমবাপ্পে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে ব্র্যাডলি বারকোলা ব্যবধান ২-০ করেন। এরপর তরুণ সেনেগালিজ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে এক গোল শোধ দিলেও যোগ করা সময়ে এমবাপ্পের ‘স্ক্রিমার’ গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।
এই জোড়া গোলের মাধ্যমে এমবাপ্পে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়াল ৫৮, যা অলিভিয়ের জিরুকে ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৪, যা লিওনেল মেসির চেয়ে এক গোল বেশি। রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে এখন ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের মালিকও।
ম্যাচে উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ পুরো সময় সেনেগাল রক্ষণকে ব্যস্ত রাখে। অন্যদিকে সাদিও মানের নেতৃত্বে সেনেগাল প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্সের ক্লাসের সামনে দাঁড়াতে পারেনি। সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি বেশ কয়েকটি ভালো সেভ করলেও এমবাপ্পের দুটি দূরপাল্লার শট আটকাতে পারেননি।
২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হলো ফ্রান্স ও সেনেগাল। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগাল ১-০ গোলে হারিয়েছিল তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এবার আর অঘটন ঘটতে দেয়নি লে ব্লুরা। ম্যাচের আগে কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, “ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই”। তবে মাঠের পারফরম্যান্সে ২০০২-এর স্মৃতি মুছে দিল ফরাসিরা।
এ জয়ে গ্রুপ আই-এ শুভসূচনা করল ফ্রান্স। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার মাঠে অনুষ্ঠিত ম্যাচটি যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টস, পিকক প্রিমিয়াম ও ফুবো টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments