স্টাফ রিপোর্টার: আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ( ৩ মে ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এ কর্মসুচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজেদুর রহমান।
সমাবেশে বক্ত্যের শুরুতে ২০১৩ সালে ৫ মে শাপলার গণহত্যাসহ জুলাই বিপ্লবের ৮৪ জন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ শহিদকে স্মরণ করে মাগফিরাত কামনা করা হয়।
বক্তব্যে সাজেদুর রহমান বলেন, দেমের চলমান ক্লান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসমাবেশে হাজির হয়েছি। এই সমাবেশ থেকে হেফাজতের ঘোষণা পাঠ করছি।
ঘোষণা তিনি ১২ দফা ঘোষণাপ্রত পাঠ করেন।
শেষে কর্মসুচি ঘোষণা করেন।
১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআনবিরোধী প্রতিকেদন অবিলম্বে বাতিলপূর্বক আলেম-ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে।
২. সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান-আমল রক্ষার্থে 'বহুত্ববাদী' নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। এছাড়া 'লিঙ্গ পরিচয়ৎ, লিঙ্গ বৈচিত্র', লিঙ্গ সমতা; তৃতীয় লিঙ্গ, ( বা থার্ড জেন্ডার), 'অন্যান্য লিঙ্গ' ইত্যাদি শব্দের মারপ্যাঁচে' কাউকে বাদ দিয়ে' এমন ধোঁয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত 'অন্তর্ভুক্তিমুলক' (ইনকলুসিভ) ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজবিধ্বংসী এ ধর্মবিরুদ্ধ সমকামী-বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়তারা বন্ধ করতে হবে।
৩. শাপলা ও জুলাই গণহত্যার বিচাের গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরও বৃদ্ধি করত হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহৃিত দোসরদের বিচার সম্পন্ন করতে হবে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments