ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে আমুত্যু কারাদন্ড প্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন।সোমবার ( ১৪ আগষ্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) মারা যান তিনি।
বিএসএসএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউল রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে মানবতাবিরোধী অপরাধ করায় তাকে মৃত্যুদন্ড দেয়।পরে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments