নেত্রকোণা প্রতিনিধিঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি রুবেল হাওলাদার জানান, নেত্রকোনার আটপাড়া থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় প্রিয়া খান, তার মা ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আটপাড়া থানা পুলিশের একটি দল এসে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়। আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি।
রোববার (৫ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আখতার বলেন, “আটপাড়া থানার একটি মামলায় আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। নেত্রকোনা আদালত আমাদের জামিন দিয়েছেন। আদালত যে বিচার করবেন, আমরা তা মেনে নেব।”
এদিকে প্রিয়া খান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাদের প্রকৃতপক্ষে গ্রেপ্তার করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, “সবকিছু ইমরান বিপি নামে একজন ব্যক্তি অর্থের বিনিময়ে করাচ্ছেন।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments