ডেস্ক রিপোর্ট: ১৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক ব্রিগে.জেনা.(অব.) এম জাহাঙ্গীর হোসাইন । আজ একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বার্থে শ্রমিক-কৃষক-জনগণের উপর শোষণ-নিপীড়ন ও নির্যাতনের লক্ষ্যে আইনকে সমসাময়িক করার নামে যে আয়োজন চলছে তারই অংশ হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। একইভাবে শ্রমিক অঙ্গনে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি ও অর্জিত অধিকার হরনের জন্য শ্রম আইন সংশোধন হচ্ছে একইসাথে শ্রমিকের দাবি আদায়ের বড় অস্ত্র ধর্মঘট অধিকার হরনের লক্ষ্যে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ আইনে পরিণত করার অপতৎপরতা চলছে। আপাতত বিরোধী দলমত দমনের প্রশ্নটি সামনে থাকলেও চুড়ান্ত অর্থে আগামী দিনে জাতীয় গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বাঁধা দিতে বা ঠেকাতে, দমন-পীড়নে এ আইন প্রয়োগ হবে। নেতৃবৃন্দ সাইবার নিরাপত্তা আইন-২০২৩সহ সকল কালাকানুন বাতিলের দাবিতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলাসহ এ আইনসহ সকল কানাকানুনকে মোকাবেলা করেই জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের প্রতি উদাত্ব আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments