পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার বনলতা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ ১০ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার দুপুরে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো- হোটেল মালিক মোন্তাজ (৫৮), ম্যানেজার মিজানুর রহমান (৪০), কর্মচারী মঞ্জু (৫৩) ও ইয়াসিন আলী (৪৩) এবং অভিযুক্ত এসকেন্দার (৬০), সোহাগ (২০), সাকিব হোসেন (২২), বিপ্লব শেখ (২০), মো: রকিবুল ইসলাম (২৩) ও মো: মাহমুদ হাসান (৩২)।
আটককৃত নারীরা হলো- মোসা: তোতা বেগম রুপা (৩০), রত্না খাতুন (২৪), নদী আক্তার জোৎনা (২৮), রাহিমা খাতুন (৩০), সালমা (৩০), শিল্পি (৩২) ও পারুল (৪৫)।
নগর পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর জিপিওর বিপরীতে বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল বনলতা আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় ৬ পুরুষ ও ৭ নারীকে আটক করে পুলিশ। এছাড়া হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় , হোটেলের মালিক ও ম্যানেজার এবং কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে নারীদের কাজ দেয়ার কথা বলে ফুঁসলিয়ে রাজশাহীতে নিয়ে আসে। এরপর তাদের পাঁচার করার উদ্দেশ্যে বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে আটক রেখে পতিতাবৃত্তি করায়।
হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের পুরুষদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments