ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে যুদ্ধ চাই না এবং প্যালেস্টাইনী সাংবাদিক শিরিন হত্যার বিচার চাই এই বক্তব্যকে সামনে রেখে বাংলাদেশ শান্তি পরিষদের এক সংবাদ সম্মেলন আজ ১৬ জুন বেলা ১২টায় জাত্য প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকম-লীর সদস্য এডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান। উপস্থিত ছিলেন যথাক্রমে শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, প্রাক্তন মন্ত্রী জনাব দিলীপ বড়ূয়া, প্রাক্তন এমপি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, এম্বাসেডর মমতাজ হোসেন, ডা. শাহাদাত হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, আশরাফুল হক ঝন্টু, জাহাঙ্গীর আলম ফজলু, মিনহাজ সেলিম, রাগীব আহসান মুন্না, সদস্য পার্থ সারথী চক্রবর্তী, আবদুল্লাহ আল ক্বাফী, মহিউদ্দিন আহমেদ, কামাল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইউক্রেন এর যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। প্রতিদিন এ যুদ্ধে ৬০০ থেকে ১০০০ জন মানুষ প্রাণ হারাচ্ছে। ঘরছাড়া হয়েছেন প্রায় অর্ধকোটি নিরীহ মানুষ। এই ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও বিশ্ব তেল বাজারকে বেসামাল করে দিয়েছে। ডলারের বিপরীতে রুবল এবং রুবলের বিপরীতে ডলারের দ্বন্দ আন্তর্জাতিক মুদ্রাবাজারকে চরম অস্থিতিশীল করে দিয়েছে। ফলে, বাংলাদেশসহ পৃথিবীর অনেক ছোট ছোট দেশ বিরাট আর্থিক সঙ্কটে পতিত হয়েছে। প্রত্যেকটি দেশে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফলে, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কোন বিকল্প নেই। দ্রুতই আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
অন্যদিকে, গত ১১ মে আলজাজিরা টিভির সাংবাদিক শিরিন আবু আকলেহকে কর্তব্যরত অবস্থায় জায়নবাদী ইসরাইলী বাহিনী যেভাবে গুলি করে হত্যা করে তা গোটা বিশ্বের বিবেক কে প্রকম্পিত করেছে। বুকে পিঠে বড় করে চজঊঝঝ লেখা থাকা সত্বেও সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করা হয়। যা যুদ্ধ সংক্রান্ত অবশ্যপালনীয় জেনেভা চুক্তির চরম লংঘন। সাংবাদিক শিরিন হত্যার ঘটনা থেকে আবারো প্রমাণিত হলো, জায়নবাদী ইসরাইলী বাহিনী কোন আন্তর্জাতিক আইন, চুক্তি এবং রীতিনীতির তোয়াক্কা করে না। সুতরাং, বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে, এই হত্যাকা-ের জন্য দায়ী ইসরাইলী বাহীনিকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শিরিন হত্যাসহ ইসরাইলী বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। সভায় রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments