ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন ও সম্প্রসারণে উদ্যোগ নেবেন জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দিতে এফবিসিসিআই’র একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ৩৬ সদস্যের এই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্র অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করবেন।
২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বাংলাদেশ ফরওয়ার্ড: দি নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল।
২৩ সেপ্টেম্বর এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদশ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। ২৪ সেপ্টেম্বর ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল। ঐদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বিজনেস মিটিংয়ে অংশ নেবেন এফবিসিসিআই নেতারা।
২৬ সেপ্টেম্বর এনআরবি ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউএস-বাংলাদেশ সোশিও-ইকোনোমিক পারসপেকটিভ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিনুল হক শামিম, সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর, সহ-সভাপতি এমএ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন), চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএম নাঈমুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক বেনজীর আহমদ, এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসাইন চৌধুরী (রনি), মো. রেজাউল করিম রেজনু, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, শমী কায়সার, মো. নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান, নাজ ফারাহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ডিসিসিআই’র সভাপতি রিজওয়ান রাহমান এবং এমসিসিআই’র সভাপতি নিহাদ কবীর।
এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে রয়েছেন, টোটল বিজনেস সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার, মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক নাজরীন ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নাসির, অ্যাকুরেট স্টিল লিমিটেডের ফাহিমা আখতার এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাবিনা কাইয়ুম।
বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আছেন এফবিসিসিআই’র কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান ও খান মো. নুরে আলম সিদ্দিকী। সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক থেকে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে।-আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে যে বহুমাত্রিক অর্থনৈতিক ও রপ্তানি চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতিকে কার্যকর রাজনৈতিক কাঠামো ও কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত করার কোনো বিকল্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম আজ সোমবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষ ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের পিগল গোল্ড ও সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ৩ জুলাই, ২০২৬ শুক্রবার সকা ...
সব মন্তব্য
No Comments