ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল ঘোষ বলেন, যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ভিশনারী নেতৃত্ব আন্দোলন সংগ্রাম ও মানবিকতায় যুবলীগ আজ যুব সমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড যুবলীগের কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন পেশার শিক্ষিত, মার্জিত ও দেশপ্রেমিক যুবকদের যুবলীগের সদস্য পদ সংগ্রহের আহবান জানান মানিক লাল ঘোষ।
গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম ফিরোজ মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়ের।
অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু সহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments