আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন ৩/২০২৫ নম্বর মামলায় হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জন আসামি রয়েছেন। কারাবন্দি হাসানুল হক ইনুসহ ১৬ জন আসামিকে শুনানির দিনগুলোতে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য দিয়েছেন হাসানুল হক ইনু। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমার নামে আনীত সমস্ত অভিযোগ কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট। যে হত্যাকাণ্ডের জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে আমি এবং আমার দল জাসদের বিন্দুমাত্র যোগাযোগ নেই। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
এর আগে ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আদালতের কাছে অভিযোগ করেন, তার কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তিনি আদালতকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রসিকিউশন পক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তবে আসামিপক্ষ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল গত মাসে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার, ২২ জুন রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।
জাসদ কেন্দ্রীয় দফতর জানিয়েছে, রায়ের দিন দলের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন। একই সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
সব মন্তব্য
No Comments