স্টাফ রিপোটার: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা যুবলীগের ৯টি ইউনিয়নের নতুন কমিটিতে নাম আসা নেতাদের মাঝে আনন্দ বিরাজ করছে। দলীয় কর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে কাজ করে আসা কমিটির নেতারা সন্তুষ্টি প্রকাশ করেছে জেলা ও উপজেলা যুবলীগের নেতাদের এই সিদ্ধান্তে। ১২ নভেম্বর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজন স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এই কমিটির নাম ঘোষনা করা হয়।
ইউনিয়নগূলোর মধ্যে- শ্রীনগর, বাঘরা, ভাগ্যকুল, কুকুটিয়া, তন্তর, বীরতারা, হাসাড়া, শ্যামসিদ্ধি ও ষোলঘর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম তালিকায় দেওয়া হয়। নতুন এই কমিটিতে পদ পাওয়া নেতারা ধন্যবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রতি। নতুন এই কমিটির নাম ঘোষনার পর পরই ইউনিয়ন নেতাকর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। আগামী ৩ (তিন) বছরের জন্য এই কমিটি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে বলে স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments