ডেস্ক রিপার্ট: বিভাগীয় শহরে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করবেন সংগঠনটি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা দেন।
এরআগে গত দুই দিন থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
১৯ ডিসেম্বর জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির কবরের পাশে হাদিকে সমাধি করা হয়।
১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বন্দুকধারীরা গুলি করেন। প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নওয়া হয়।
১৫ ডিসেম্বর সরকারের ব্যবস্থাপনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। কিন্তু তাঁকে বাঁানো সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments