কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের মারধরের অভিযোগে ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল (৩০) ও তার সহযোগী সুমন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মাল সহ ৮ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয় হন।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর রবিবার রাত দশটার দিকে কুয়াকাটার একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ওই স্থানে ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন। এক পর্যায়ে সাদিকুর ও তার সঙ্গে থাকা অন্য পর্যটকরা সাদ্দাম মালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে সাদ্দাম মাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের সঙ্গে অসদাচারন এবং মারধর করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, সাদ্দাম মাল ও তার সহযোগীকে আদালতে প্রেরন করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments