কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই য্বুককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। এ সময় দুইটি ছোরা, দুইটি বগি, একটি গাছ কাটা দা উদ্ধার করেছে। আটককৃত মাকসুদ এমবি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস। সে ওই ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের এমদাদুল ইসলামের ছেলে। এছাড়া মনিরের বাড়ি সুলতানগঞ্জ গ্রামে। এর দু’জনেই সেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল ওই গ্রামে সরকার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৯ টি বসতঘর রয়েছে। পরে মাকসুদ ও মনির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় পার্শ্ববর্তী লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। এর আগে তারা একই ইউনিয়নের এলেমপুর গ্রামের ফরিদ হাওলাদারের বাড়িতে হামলা চালায়। তবে মাকসুদ মজুমদার দীর্ঘদিন নীলগঞ্জ ইউনিয়নে বিভিন্ন অপকর্মের সাথে জরিত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments