প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৪ হাজার ৭৭৮ জন। নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৩ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪ জন। মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। মৃত্যু ১৩২ জনের মধ্যে ৮১ জন পুরুষ ও ৫১ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১১৯ জন হাসপাতালে ও বাড়ীতে ১৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১০ হাজার ৪৯৬ ও নারী ৪ হাজার ২৮২ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩০ জন, চট্টগ্রাম ২৪ জন, রাজশাহী ২৪ জন, খুলনা ৩৫ জন, বরিশাল ২ জন, সিলেট ২ জন, রংপুর ৯ জন ও ময়মনসিংহ ৬ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments