রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে ২৭ আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তুদ ঘটনা ঘটে। জানা গেছে, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলতে বালতি দিয়ে ভিতরে জমে থাকা পানি পরিস্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভিতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য তার বৃদ্ধ পিতা আবুল কালাম হাওলাদার (৭০) সেপটিক ট্যাংকের ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে পাশ^বর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্বরূপকাঠি থানার ওসি জাফর আহম্মেদ তাদেরকে দেখতে হাসপাতালে ছুঁটে যান এবং বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,অসাবধানতা বশত তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপরেও সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পিতা-পুত্রের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,পরিবারে বইছে শোকের মাতম।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments