বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে আজ ০৪ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে “ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশীপ” শীর্ষক একটি পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি এবং ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জাং-কিউন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, ঢাবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোইকা-এর কান্ট্রি ডিরেক্টর ডো-ইয়ংআ, প্রজেক্ট ম্যানেজার মি. ডেরিক কিম, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উলøাহ, ঢাবি ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টারের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং নির্বাহী পরিচালক মো.রাশেদুর রহমান বক্তব্য রাখেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। বাংলাদেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সাহায্য-সহযোগিতা প্রদান করে আসছে। তিনি এই পাইলট প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই পাইলট প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে গড়ে উঠবে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য এই পাইলট প্রকল্প বাস্তবায়নে সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য কোরিয়ান সরকার বিশেষ করে কোইকা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত মি. লি জাং-কিউন বলেন, এই প্রকল্প হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়া মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা ও উদ্ভাবনে দক্ষতা অর্জন করে দেশ-বিদেশে নেতৃত্বদানে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments