ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকসা উল্টে রিফাত-(৪) নামে এক শিশু নিহত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত উপজেলার বাদৈর ইউনিয়নের জমশ্বেরপাড়ার ইউসুফ মিয়ার ছেলে। দুর্ঘটনায় ইউসুফ মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার ও আরাফাত নামের আরেক শিশু আহত হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, অটোরিকসাটি যাত্রী নিয়ে উপজেলার বায়েক থেকে কসবা পৌর এলাকায় আসছিলো। পথিমধ্যে এক মহিলা তার ছেলে আরাফাতকে (৭) নিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। অটোরিকসাটি ঘটনাস্থলে পৌছলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা আরাফত অটোরিকসার সামনে দিয়ে দৌড় দিলে অটোরিকসাটি হঠাৎ ব্রেক ধরে উল্টে যায়।
এতে অটোরিকসায় থাকা রিফাত অটোরিকসার নীচে চাপা পড়ে। স্থানীয়রা অটোরিকসাটি সরিয়ে দেহে শিশু রিফাত মারা গেছে। তিনি বলেন, শিশুটির মাথা থেতলে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
সব মন্তব্য
No Comments