মোংলা ( বাগেরহাট ) থেকে মো. নূর আলমঃ মোংলা বন্দরকে বাণীশান্তার উর্বর তিনফসলি কৃষিজমিতে পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যেহেতু বালি ফেলার বিকল্প আছে তাই কৃষি ও কৃষকের কল্যানে বালি ফেলার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। করোনাকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবারো প্রমান করেছে কৃষি হচ্ছে আমাদের মায়ের মতো। তাই কৃষি ও কৃষকের উপর আঘাত সহ্য করা হবে না। ৩১ আগস্ট বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে তিনশো একর তিনফসলি কৃষিজমিতে মোংলা বন্দর কর্তৃক পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার ভুল সিদ্ধান্তের প্রতিবাদে বাণীশান্তা-ভোজনখালি বিলের ধানক্ষেতে অনুষ্ঠিত কৃষকবন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বাপা নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স একথা বলেন।
বুধবার সকাল ১১টায় কৃষকবন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়। এসময় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষক নেতা এস এ রশিদ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট’র ট্রাস্টি নান্টু রায়, বাপা মোংলা অঞ্চলের আহ্বায়ক মো. নূর আলম শেখ, সিপিবি নেতা কিশোর রায়, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিত গাইন, আওয়ামীলীগ নেতা সঞ্জিব মন্ডল, হিরণ¥য় রায়, সিপিবি নেতা কমরেড বিশ^জিৎ মন্ডল, সংগ্রাম কমিটির নেতা কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, ইউপি সদস্য জয় কুমার মনিক, বাপা নেতা নাজমুল হক, শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ, হাসিব সরদার প্রমূখ। পথসভায় বক্তারা আরো বলেন জান দেবো তবু কৃষিজমিতে বালি ফেলতে দেবো না। কৃষকের জীবন-জীবিকা নিয়ে তামাশা করার পরিনাম ভালো হবেনা বলে বক্তারা হুশিয়ার উচ্চারণ করেন। বক্তারা মোংলা বন্দরকে ষড়যন্ত্র’র পথ থেকে সরে এসে বিকল্প জায়গায় বালি ফেলার আহ্বান জানান। তারা কৃষি ও কৃষকের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। কৃষকবন্ধন ও পথসভায় কয়েকশো কৃষাণ-কৃষাণী কৃষিজমি রক্ষার বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments