স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জঙ্গিবাদের সুযোগ নিয়ে দেশি-বিদেশি কোন শত্রু যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আমরা যদি এ দেশ, সমাজ ও মানুষের ভালো চাই; আমাদের ছাত্র, সন্তান ও নিজেদের ভালো চাই; দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই; বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই; তাহলে যে কোন মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে ঝালকাঠিতে জেএমবি'র বোমা হামলায় প্রাণ হারানো বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
জেএমবি'র বোমা হামলায় বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়েঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন,
জঙ্গিবাদ ও উগ্রবাদ খুবই ভয়ঙ্কর জিনিষ। এটা মানুষকে কতটা যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুর করে তোলে তার বড় উদাহরণ এই ঘটনা।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, যে কোন ধর্মের জঙ্গিবাদ মানুষকে নিষ্ঠুর, মরিয়া ও বেপরোয়া করতে পারে। এর বহু উদাহরণ আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও বিভিন্ন সময়ে ভয়ঙ্কর জঙ্গিবাদ হয়েছে। আমরা কোন অজুহাতে বা কোন মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করতে পারি না।
তিনি বলেন, বাংলাদেশের চারপাশে বন্ধু ভাবাপন্ন কোন দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা। কোন ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো এবং এ নিয়ে ষড়যন্ত্র করা। অতীতে বাংলাদেশে যেসব মৌলবাদী ঘটনা ঘটেছে, তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে আমাদের দেশের নামে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব করে প্রতিবেশী রাষ্ট্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এখানে একটা নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলকে 'কনভিনস' করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে। ফলে আমরা গত ১৫ বছরে দেশে ফ্যাসিস্ট শাসন পেয়েছি।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এম এ আউয়াল, ঢাকা মহানগর দায়রা জজ মো . জাকির হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments