রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার সাচনা ইউপি'র এসডিজি লক্ষ্য ভিত্তিক কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মো: মাসুক মিয়া। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। বিশেষ অতিথি জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সচিব মো: নুরুল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউপি সদস্য মো: আতাউর রহমান, ইউপি সদস্য ছমির উদ্দিন, ভিডিটির সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী, ভিডিটির সভাপতি ও নারীনেত্রী মনোয়ারা বেগম, নারীনেত্রী জোসনা বেগম, কন্যা শিশু কমিটির সভাপতি নারীনেত্রী কল্পনা বেগম সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। কর্মশালর লক্ষ্য উদ্দেশ নিয়ে আলোচনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, তিনি বলেন এসডিজি- স্থায়ীত্ব শীল উন্নয়নের লক্ষে, স্থানীয় সরকার শক্তিশালী করণ উপলক্ষে কর্মশালা অনুষ্টিত হয়। এছাড়া গ্রামের প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনা করেন, যেমন- নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খান, রাস্তা নির্মাণ, পরিবেশ ভারসম্য রক্ষা, সচেতনতা মুলক সভা, দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments