স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিন দিনের সফরে ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গোর। এই সফরেই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার সৌজন্য ও সমন্বয় বৈঠক হয়।
এর আগে গত ২৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সার্জিও গোর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানাই। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। জবাবে ত্রিবেদীও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্যদিকে দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনীতিবিদ, যাকে গত এপ্রিলে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি গত ৫ জুন স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার আশা করছে সার্জিও গোরের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন মাত্রা দেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। সফরকালে গোর প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন ও ভারতীয় শীর্ষ কূটনীতিকদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গোপসাগর অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন ও দিল্লি ঢাকায় সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী বলেও মনে করছেন বিশ্লেষকরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments