উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা, নিরাপদ সড়ক,২৫ শে মার্চ বুদ্ধিজীবী দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা,ভিটামিন এ ক্যাম্পেইন ও পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ,বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেআলম ও মোঃ মিজানুর রহমান,জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির আব্দুল মান্নান,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনখান কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুজ্জামান লিটন,শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম,জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস,সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন সাধারণ সম্পাদক নাসির শরিফ প্রমুখ।এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান, ইসলামি আন্দোলনের সভাপতি উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধী উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments