ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় ভেসে এলো “আলক্বুতান” নামের একটি বিদেশি জাহাজ।
জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীরা জাহাজটি চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থা আটকে থাকতে দেখেন। জাহাজটিতে রয়েছে লোকহীন, একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন,পাথর সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল। স্থানীয়দের ধারণা জাহাজটি প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে।
জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন। স্থানীয়রা বিষয়টি ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরের মোহনায় ভাসমান অবস্থা দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানান। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালছে। চরফ্যাশন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের বিদেশি জাহাজ
চরনিজামের বঙ্গোপসাগরের মোহনায় ভেসে আসছে শুনছি। চরমানিকা কোষ্ট গার্ড, স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানার
পাহারার ব্যবস্থা গ্রহণ করবে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments