বেলাল হোসেন ঠাকুরগাঁও: সদর উপজেলার মোলানী বাজারের পাশে অবৈধভাবে জমি দখল ও ৪০ টি গাছ কাটার সংবাদের ভিত্তিতে সংবাদসংগ্রহের সময় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাজেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে রেজুসহ তার লোকজন। এসময় পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকি সহ মারধর করে মোবাইল, ক্যামেরা ও একটি মাইক্রোফন ছিনিয়ে নেয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ও উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে।
কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে কোন ঝামেলা বা মারামারি না করার কথা বলে চলে যায়। এসময় আমি উভয় পক্ষের উদ্দেশ্যে বলি সকলের বক্তব্য নেওয়া হয়েছে আর কেউ কি দিবেন? এসময় রেজু নামে একজনসহ তার লোকজন আমাকে ও আমার সহকর্মী হাসান আলীকে পুলিশের সামনেই বেধরক মারধর করে ।
সাংবাদিক হাসান আলী বলেন, রেজু নামে ছেলেটিসহ কয়েকজন যুবক ও মহিলারা গাছ কাটা ও অবৈধভাবে জমি দখলের চেষ্টা করায় তাদের কাজে বাধা প্রদানের কারণে আমাদের উপর পুলিশের সামনেই মারধর করে আমার একটি মোবাইল ও সহকর্মী মাজেদুলের একটি ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় রেজুসহ তার লোকজন। ঠাকুরগাঁও সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমরা এঘটনায় দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চস শাস্তির দাবি করছি।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments