স্টাফ রিপোটার: ১৯৭১ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সামরিক কুচকাওয়াজের সাথে সামরিক কায়দায় গাণফায়ার করে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত টেরাকোটা শিল্পকর্ম জাসদ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ ২৩ মার্চ সকাল ১১ টায় জাসদ কার্যালয়ে সংযুক্ত টেরাকোটা শিল্পটি উন্মোচন করে উদ্বোধন করা হয়। উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও বিএলএফ-এর প্রশিক্ষক বীরমুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, সহ-সভাপতি নুরুল আকতার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন সহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরাকোটা শিল্পকর্মের নির্মাতা শিল্পী সৈয়দ মামুনুর রশিদ।
সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীণ আখতার এমপি।
জনাব হাসানুল হক ইনু এমপি তার ভাষণে বলেন, ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ২রা মার্চ স্বাধীনতার পতাকা প্রদর্শন, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও অসহযোগ আন্দোলনের সূচনা, ৯ মার্চ বঙ্গবন্ধুর প্রতি সমর্থন জানিয়ে মাওলানা ভাষানির ভাষণ, ১১ মার্চ বঙ্গবন্ধুর প্রতি সমর্থন জানিয়ে অধ্যাপক মোজাফ্ফর আহমেদের ভাষণ, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টনমেন্টে বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ, ২৩ মার্চ পল্টন ময়দানে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের ভিত্তি নির্মাণ করে দেয়। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধ পরাজিত শক্তি এখন স্বাধীনতা মেনে নেয়নি। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী রাজনীতির মূল ঘাঁটি। বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার এনে সংবিধান ওলটপালট করার ঘোষণা দিয়েছে। জনাব ইনু বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান রক্ষাই এখন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments