জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র (একক) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগ।
সোমবার (২১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ অংশগ্রহণ করে। ফাইনালে মার্কেটিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ প্রতিদ্বন্দ্বীতা করে। মোট তিন সেটের খেলায় ২-১ সেট জিতে শিরোপা নিশ্চিত করে মার্কেটিং বিভাগ।
মার্কেটিং বিভাগের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান। অন্যদিকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হয়ে অংশ নেন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজিবুল উপল।
অনুভূতি প্রকাশ করে জাহিদ হাসান বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না- সেটার প্রমাণ পেয়েছি। টানা চারবার সেমিফাইনালে হেরে গিয়েছি। তবে কখনও ভেঙে পড়িনি, বিশ্বাস ছিলো একদিন আমিও চ্যাম্পিয়ন হবো। আলহামদুলিল্লাহ, টানা দুই চ্যাম্পিয়ন হয়েছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments