কুমিল্লা অফিস: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর ইবাদত করা। ইবাদাতের মাধ্যমে পরকালীন জীবন সুখী ও সমৃদ্ধ করা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা এই মহান উদ্দেশ্য ভুলে গিয়ে পার্থিব মোহে পড়ে নিজেদের খেয়াল-খুশিমতো চলছি। ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ-শান্তি ও ভোগ-বিলাসের পেছনে পড়ে মানুষ আখেরাতের চিরস্থায়ী সুখ-শান্তির কথা একেবারেই ভুলে যাচ্ছে। আসলে দুনিয়াটা হলো চূড়ান্ত ধোঁকার জায়গা। দুনিয়ার এই চূড়ান্ত ধোঁকায় পড়ে আমরা দিনদিন প্রতারিত হচ্ছি। আখেরাতে চিরস্থায়ী সুখ-শান্তি পেতে হলে ইবাদাত-বন্দেগির কোনো বিকল্প নেই। আখেরাতের চিরস্থায়ী জীবনে সুখ-শান্তি পেতে চাইলে নেক আমল ও তাক্বওয়া অর্জনের কোনোই বিকল্প নেই।
গতকাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন চৌদ্দগ্রাম রোডের মোহেব্বিয়া সড়কে অবস্থিত খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষকরে এলাকার মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments