রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশ : 27 Jul 2026
রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

বিজয় রায়,  রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য । সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে। 


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ২য় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তুলা রাম মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়েও তিনি সমস্যার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হতে পারছিলেন না।

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকেই তিনি মানষিকভাবে ভেঙে পড়েন। এবং তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি সে বিষয়টির কারণে এ ঘটনা ঘটায়।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি শোনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

;